শিরোনাম
কুড়িগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-সমর্থিত ১৭ প্রার্থী জয়ী হজ নিয়ে প্রতারণা: বিএনপি নেতা মোহাম্মদ হাসিমের নামে নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস দক্ষিণখানে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ তরুন ও চৌকস পুলিশ কর্মকর্তার সাহসিকতায় ছিনতাইকারী আটক মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মহাসচিব সগীর ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই রেজাউলের মাদক ও মামলা বাণিজ্য রেজিস্ট্রার মামুন এর বিরুদ্ধে হত্যা, নারী কেলেঙ্কারীসহ নানা অভিযোগ তারেক রহমান কে ষড়যন্ত্রমূলক মামলা থেকে  বেকুসুর খালাস প্রদান করায় উত্তরায় আনন্দ মিছিল দল বেঁধে যুবদল নেতার উপর হামলা,থানায় মামলা, ফেসবুকে অপপ্রচারের শিকার – শাকিল বকেয়া বেতনের দাবিতে মাহমুদ জিন্স ডিএমডিকে শ্রমিকরা পিটিয়ে রক্তাক্ত করেছে
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার মৃদু ভূমিকম্প

রিপোটারের নাম / ৯৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে রাজ্যটির উত্তর-পূর্বাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়েছে।

কেবল নিউইয়র্কই নয়, নিউ জার্সি, ফিলাডেলফিয়াতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের কারণে বেশিকিছু ফ্লাইটে বিলম্ব হয়েছে।

সিএনএন জানায়, নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া, বাল্টিমোর ও নেওয়ার্ক বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করে রাখা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাণহানিকর কোনো পরিস্থিতি দেখা দেয়নি কিংবা রাজ্যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

নিউইয়র্কের কর্মকর্তারা সেখানে ভূমিকম্পে কেবল একটি গ্যাসের লাইন ফুটো হয়ে যেতে দেখার কথা জানিয়েছেন। অবকাঠামোর কোনো গুরুতর ক্ষতি এখন পর্যন্ত হয়নি।

নিউইয়র্কে সাধারণত ভূমিকম্প অনুভূতই হয় না। তেমনকোনও ক্ষয়ক্ষতি না হওয়ায় নিউইয়র্কের মেয়র নগরীর বাসিন্দাদের স্বাভাবিক কাজকর্মে ফিরতে বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ