শিরোনাম
কুড়িগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-সমর্থিত ১৭ প্রার্থী জয়ী হজ নিয়ে প্রতারণা: বিএনপি নেতা মোহাম্মদ হাসিমের নামে নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস দক্ষিণখানে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ তরুন ও চৌকস পুলিশ কর্মকর্তার সাহসিকতায় ছিনতাইকারী আটক মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মহাসচিব সগীর ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই রেজাউলের মাদক ও মামলা বাণিজ্য রেজিস্ট্রার মামুন এর বিরুদ্ধে হত্যা, নারী কেলেঙ্কারীসহ নানা অভিযোগ তারেক রহমান কে ষড়যন্ত্রমূলক মামলা থেকে  বেকুসুর খালাস প্রদান করায় উত্তরায় আনন্দ মিছিল দল বেঁধে যুবদল নেতার উপর হামলা,থানায় মামলা, ফেসবুকে অপপ্রচারের শিকার – শাকিল বকেয়া বেতনের দাবিতে মাহমুদ জিন্স ডিএমডিকে শ্রমিকরা পিটিয়ে রক্তাক্ত করেছে
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

অবশেষে সামনে আসছেন কেট মিডলটন!

রিপোটারের নাম / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের অনুপস্থিতি ঘিরে জনমনে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন উদ্বেগ আর জল্পনা-কল্পনার মধ্যে অবশেষে সামনে আসছেন কেট।

একটি পাবলিক ইভেন্টে নিজের স্বাস্থ্য নিয়ে কথা বলতে পারেন তিনি।  শনিবার যুক্তরাজ্যের সংবাদপত্র টাইমসে এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

ব্রিটিশ রাজপরিবারের এক সূত্র টাইমসকে জানিয়েছে, ‘প্রিন্সেস অব ওয়েলস তার শারীরিক জটিলতা থেকে পুনরুদ্ধারের বিষয়ে জনসম্মুখে কথা বলবেন। আমি আশা করব, সময় অনুযায়ী এ বিষয়টি নিয়ে তিনি সামনে আসবেন। তাড়াহুড়ো করবেন না।’

গত জানুয়ারিতে পেটের একটি অস্ত্রোপচারের পর থেকে কেট মিডলটনকে আর জনসমক্ষে দেখা যায়নি।

গত ১৭ জানুয়ারি কেনসিংটন প্যালেস একটি ঘোষণায় জানিয়েছে, প্রিন্সেস অব ওয়েলসকে পেটের অস্ত্রোপচারের জন্য ১৬ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছিল।

পরবর্তী ঘোষণায় অস্ত্রোপচার সফল হওয়ার তথ্যও জানিয়েছিল তারা।  কিন্তু এর পর থেকেই তিনি আড়ালে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ