শিরোনাম
কুড়িগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-সমর্থিত ১৭ প্রার্থী জয়ী হজ নিয়ে প্রতারণা: বিএনপি নেতা মোহাম্মদ হাসিমের নামে নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস দক্ষিণখানে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ তরুন ও চৌকস পুলিশ কর্মকর্তার সাহসিকতায় ছিনতাইকারী আটক মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মহাসচিব সগীর ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই রেজাউলের মাদক ও মামলা বাণিজ্য রেজিস্ট্রার মামুন এর বিরুদ্ধে হত্যা, নারী কেলেঙ্কারীসহ নানা অভিযোগ তারেক রহমান কে ষড়যন্ত্রমূলক মামলা থেকে  বেকুসুর খালাস প্রদান করায় উত্তরায় আনন্দ মিছিল দল বেঁধে যুবদল নেতার উপর হামলা,থানায় মামলা, ফেসবুকে অপপ্রচারের শিকার – শাকিল বকেয়া বেতনের দাবিতে মাহমুদ জিন্স ডিএমডিকে শ্রমিকরা পিটিয়ে রক্তাক্ত করেছে
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

শিরোপা জয়ে তামিমের স্ত্রীর আবেগঘন পোস্ট

রিপোটারের নাম / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪

বিপিএল শুরুর আগে তামিম ইকবাল তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন, ফাইনাল খেলবে ফরচুন বরিশাল। স্ত্রীকে দেওয়া কথা রেখেছেন তামিম। কেবল ফাইনাল খেলেই সীমাবদ্ধ থাকেননি।

শিরোপাটাও নিজেদের করে নিয়েছেন দেশসেরা এই ওপেনার। বরিশাল ফাইনালে ওঠার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বামীর কথা রাখার বিষয়টি তুলে ধরেছিলেন আয়েশা নিজেই।

এবার শিরোপা জয়ের পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব আয়েশা। বরিশাল অধিনায়ক তামিমের স্ত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে শিরোপাজয়ী দলকে অভিনন্দন জানান। পাশাপাশি তার স্বামীর প্রতি সমর্থন ও আস্থা রাখায় সবাইকে ধন্যবাদ দেন।

নিজের ফেসবুক পোস্টে আয়েশা বলেন, কী দুর্দান্ত জয় এটি। দলের প্রত্যেকটি খেলোয়াড় অসাধারণ খেলেছেন। একেই বলে দলগত পারফরম্যান্স। একই সঙ্গে যারা তামিমের জন্য দোয়া করেছেন, তার পাশে থেকেছেন সবাইকে ধন্যবাদ জানাই।

এমন খুশির মুহূর্তেও বেইলি রোডের দুর্ঘটনার শোকে আচ্ছন্ন হয়ে আছেন আয়েশা। তিনি আরও বলেন, এত চমৎকার মুহূর্তেও আমার মন পড়ে আছে, গতরাতে মর্মান্তিক দুর্ঘটনায়। গতরাতে যা ঘটেছে, সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ সবার কষ্ট সহনশীল করে দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ